স্টাফ রিপোর্টার :
নগরীর টিলাগড় ও সুবিদবাজার এলাকায় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে অবৈধ দেশীয় ওয়ান শুটার গান ও কার্তুজসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত বুধবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিকদল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের কলমদর আলীর পুত্র মো. কামরুল হাসান উরফে কাজল (৪৬) ও একই উপজেলার বাগময়না গ্রামের আব্দুন নুরের পুত্র মো. হোসেন আহমেদ (৩৫)। বর্তমানে তারা আখালিয়া সুরমা আবাসিক এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ১টি অবৈধ দেশীয় ওয়ান সুটার গান, ১ টি কার্তুজ এবং ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শাহপরাণ (র:) থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বুধবার ২৫ ডিসে¤¦র বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজার বনকলাপাড়াস্থ নুরানী-১১২ নং বাসার ডান পাশে খালি জায়গা থেকে ১টি দেশীয় এয়ারগান, ৪৫টি এয়ারগানের গুলি, ২ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৯। উদ্ধারকৃত আলামতসমূহ এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








