বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তারদের সাথে বড়লেখা প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মদ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড্ গোপাল চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ শারমীন আক্তার সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ, মোঃ রুয়েল কামাল, মিজানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।







