বনশ্রী বড়ুয়া
বাংলাদেশের পাখিরা আজ
গাইছে কেন গান?
দোয়েল শ্যামার মনের ঘরে
আসলো খুশির বান।
বাংলাদেশের নদীতে আজ
কোন সে জলের ধারা?
জোয়ার-ভাটায় সুরের খেলা
আনন্দে আত্মহারা।
বাংলাদেশের সবুজ মাঠে
সোনার বরণ হাসে?
বিজয় সুখে সোনালী ধান
মাঠের পরে ভাসে।
Kazirbazar.com
