আব্দুর রাজ্জাক
সকাল দুপুর ভালোই চলে
বিকেল যখন হয়,
পাজি ঘোড়া ছুটে গিয়ে
দৌড়ে দূরে রয়!
কাছে গেলে ছুটে পালাই
ভারী শক্ত দম,
পাজি ঘোড়ার কাণ্ড গুলো
দেখতে লাগে যম!
সারা গায়ে ছুটে চলে
ধরা নাহি দেয়,
পাজি ঘোড়া দৌড়ে ঘুরে
রাতেই খবর নেয়!
Kazirbazar.com
