সিসিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ॥ নগরীর বিভিন্ন ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তোলা হবে

8

সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী নগর ভবনের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর রাশেদ আহমদ।
নগরীর ওয়ার্ড পর্যায়ে নগর ঝুঁকি নিরুপণ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্মসচিব বিধায়ক রায় চৌধুরী বলেন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিরুপণকৃত ঝুঁকি হ্রাসে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন ও বিশ^ ব্যাংকের সহায়তায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে মানচিত্র উপস্থাপন করেন আরবান রেজিলাইন্সের প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ।
আশরাফুর রহমান আশার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবুল কাশেম, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, রুহুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, কর কর্মকর্তা রমিজ উদ্দিন ও এসেসর চন্দন দাশ। কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন সিসিকের সহকারী প্রকৌশলী ও প্রকল্পের ফোকাল পয়েন্ট অফিসার জয়দেব বিশ^াস ও উপ সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন। বিজ্ঞপ্তি