আমার খোকা

24

অভি দে শিবা

আমার খোকা নয়তো বোকা
অনেক বুদ্ধি তার ”
সবটা বুঝে সত্য খুঁজে
বুদ্ধিতে অপার !

পাড়ায় যে-তার বন্ধু হাজার
মিষ্টি আমার ধন ”
খেলায় ছুটে গাছে ওঠে
পড়ায় দেয় সে মন!

খেলা শেষে আসে হেসে
দু’হাত বাড়িয়ে ”
মা-মা বলে ডেকে চলে
দাওনা ঝারিয়ে!

আমি যখন আসি তখন
জড়ায় ধরে হাত ”
মনটা ফিদে পেটে ক্ষিদে
খাওয়ায় তারে ভাত!

আমার মনে প্রতিক্ষণে
খোকা দেয় দোলা ”
খোকা হাসে মনটা ভাসে
হয় আত্মভোলা!