সিলেট জেলা যুবদলের সাধারণ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বিচারে কারাগারে বন্দি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দখলদার সরকারের ফরমায়েসী রায়ে বন্দি দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ রয়েছেন। জামিন পাওয়া তাঁর হক, তারপরও তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। বক্তারা বলেন, খালেদা জিয়া কারাগারে বন্দি মানে এদেশের গণতন্ত্র কারাগারে বন্দি। নেত্রীকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্রকে মুক্ত করার শপথ নিয়েই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় শাহজালাল উপশহরে জেলা সভাপতি আব্দুল মান্নানের ব্যবসায়ীক কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাধারণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা শাখার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। সভায় জেলা শাখার সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় কতিপয় সাংগঠনিক গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রের কাছে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান সিলেট জেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারনে যুবদলের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের পূর্ব পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীকে সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সহ-সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস শুক্কুর, আলেকুজ্জামান আলেক, নিজাম উদ্দিন জায়গিরদার, শামীম মজুমদার, প্রচার সম্পাদক আলি আহমদ হিরা, ক্রিড়া বিষয়ক সম্পাদক সুলতান আহমদ বাবু, কৃষি বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোকন মো. জিতু তালুকদার, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল মালেক, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হোসেন রিপন, সাহিত্য বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সোয়েব, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের মামুনুর রশিদ মামুন, শাহপরাণ থানা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এয়ারপোর্ট থানা শাখার আহ্বায়ক দিলওয়ার হোসেন দিলু মেম্বার, সাবেক সভাপতি হাজী মামুন আল রশিদ হেলাল, মমতাজ হোসেন মুন্না, আমিনুর রহমান চৌধুরী, মুহাইমিনুল ইসলাম সুহেল, সাহেদ আহমদ, মুহিবুর রহমান মহির, চমক আলী, ফয়ছল কামরান হেলন, মুজাম্মিল হোসেন সাদ্দাম, এহসানুল করিম মিশু, সেলিম আহমদ, কাওছার আহমদ নামর, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, শাহিদ আহমদ, এহসান রেজা, তমিজুল ইসলাম, আব্দুস সালাম আজাদ, শফি আহমদ খান, জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি






