বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে সিলেট-৩ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আসনের বিভিন্ন এলাকায় পৃথক আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানগুলোতে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর শনিবার রাতে সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লাস্থ গৌসুল উলুম জামেয়া ইসলামিয়া মাদরাসায় এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, সাবেক সদস্য নিজাম উদ্দীন, জেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম লাভলু, সিনিয়র সহ সভাপতি রাজ হাসান রুবেল, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরীফ আহমদ রাজা, জালালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরান আহমদ রুবেল, কামালবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক কিনু, ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম, শিপন আহমদ, ওলি রহমান সানি প্রমুখ। বিজ্ঞপ্তি






