সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাজলশাহ আবাসিক এলাকার দীঘির পানি পরিষ্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট শনিবার দুপুর ১২টায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় অনেকদিন থেকে কাজলশাহ দীঘি ময়লা আবর্জনায় ভর্তি হওয়ায় দীঘির পানি অনেকটা নষ্ট হয়েছে। পানির দুর্গন্ধ সর্বত্র ছড়িয়ে রোগজীবাণু সৃষ্টি করছে। এ আবর্জনার ফলে এখানে জন্ম নিচ্ছেন অনেক প্রাণনাশক মশা। যদি অচিরেই এই দীঘির পানি পরিষ্কার না করা হয়, তাহলে এখান থেকে হয়তো ডেঙ্গু নামক মশা জন্ম নিতে পারে। বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ডের কাউন্সিলর সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনেক দিন থেকে এ দীঘির পানি পরিষ্কার হচ্ছে না। আমরা এ বিষয়ে অনেকবার দাবী জানালেও সিটি কর্পোরেশন কোন পদক্ষেপ নিচ্ছে না। দীঘির পানি পরিষ্কার ও এলাকার রাস্তাঘাত প্রশস্থ, ড্রেন, কালভার্ট নির্মাণ কাজের দাবী জানান।
এলাকার বিশিষ্ট মুরব্বী সামছুদ্দিন আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এড. বিপ্রদাস ভট্টাচার্য বাপ্পু, মুরাদ আহমদ মুরন, শাহিন আহমদ, আবুল কালাম, সাঈদ আহমদ, জমির আহমদ, মানিক মিয়া, রাজিক কুমার দে রাজু, সেলিম আহমদ, নাছির উদ্দিন, হাজি আব্দুল ওয়াহিদ, ফারুক আহমদ, রিমন দে, আনোয়ার মিয়া, হাবিবুর রহমান, আবির হাসান, মাসুক, দুলাল, তাজ উদ্দিন, সুব্রত ভট্টচার্য্য, তুহিন, ফয়ছল আহমদ, মামুন, মালেক রওশদ, এম এম হাসান, রাজু আহমদ, এহিনা আহমদ অপূর্ব প্রমুখ। বিজ্ঞপ্তি








