হাফেজ আহমেদ রাশেদ
ঈদ এসেছে ঈদ এসেছে
জাগছে কলরব,
নতুন জামার বায়না ধরছে
খোকাখুকি সব।
পাড়ার সকল শিশু কিশোর
মিটিং করছে আজ,
এক রঙেরই জামা হবে
তাদের ঈদের সাজ।
ঈদের নামাজ পড়ে সবাই
মিশবে বুকে বুকে,
ঈদ আনন্দে হাসবে সবে
থাকবে না কেউ শোকে।
Kazirbazar.com
