আনোয়ার আল ফারুক
জিলহজ্বের চাঁদ উঁকি দিলে
নামবে খুশির ঢল,
উঠোন জুড়ে নাচবে এবার
খোকা খুকুর দল।
ঈদ এসেছে ঈদ এসেছে
গাইবে সবে গান,
শহর নগর গাঁও গেরামে
বইবে খুশির বান।
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
করবে কোলাহল,
গোস্ত পোলাও খাবে সবে
সাথে মজার ফল।
ভুলবে সবে দুখ বেদনা
থাকবে মনে খোশ,
সারা বছর থাকুক এমন
ঈদ আনন্দের জোশ।




