রোমানুর রোমান
ইচ্ছা করে খেলতে আমার
খেলব কাকে নিয়ে!
মনের মতো একটা সাথী
তারও হলো বিয়ে।
বিয়ের পরে বিদায় গ্রহণ
গেল শ্বশুর বাড়ি,
ছেড়ে গেল কোনবা দূরে
অনেকগুলো টারি।
এখন সাথীর দেখাই পাই না
কষ্ট লাগে বুকে,
একলা আমি ভেসে আছি
সাগর সমান দুখে।
Kazirbazar.com
