গান, কবিতা ও নৃত্যে বর্ষাকে বরণ

54
আষাঢ়ের প্রথম দিনে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।

ঋতুচক্রের আবর্তনে গতকাল ছিল বর্ষার প্রথম দিন। শুরু হলো বর্ষাকাল। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা আসে শান্তির পসরা নিয়ে। বৃষ্টির অবিরল ধারা জুড়িয়ে দেয় বাঙালির মনপ্রাণ। মাটি সিক্ত হয়, প্রকৃতিতে জাগে সবুজের হিল্লোল। কোমল বরিষণ যেন মানুষের মনের মাটিতেও আঁচড় কাটে এবং নতুন ভাবের জন্ম দেয়। ঠিক এই সময় গান, কবিতা ও নৃত্যে বর্ষা ঋতুকে বরণ করলো সিলেট জেলা শিল্পকলা একাডেমি। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে (০১ আষাঢ়/১৫ জুন) বিকাল ৫টায় বর্ষাবরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশান সিলেট বিভাগীয় সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ। বিজ্ঞপ্তি