
বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ উপলক্ষে ‘দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা ও বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর ও সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের যৌথ আয়োজনে আলোচনা সভা ও বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি পালন করা হয়েছে।
১৩ জুন বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।
সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের উপপরিচালক মো: আবুল কাশেম এর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. জুনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুব ই এলাহী, সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিয়ার রহমান, সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সদস্য সচিব মোতাহের হোসেন সোহেল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবি’র প্রাণী পুষ্টি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি







