সুহেল তালুকদার
কার জন্য আমায় তুমি
করলে আজ পর
বলনা সখি কে-সেই নাগর
কারলো তোমার নজর।
কার ছলনায় আমায় তুমি
এতো কষ্ট দিলে
আমার বুকটা খালি করে
কার বুকে ঠাঁই নিলে।
এতোদিনের ভালোবাসার
এই কি প্রতিদান
সুখের স্বপ্ন ভেঙ্গে দিয়ে
করলে অপমান।
একদিন তুমি ধোঁকা খাবে
আমারই মতন
বুঝবে সেদিন প্রেম হারানোর
কতো জ্বালাতন।।





