কবির কাঞ্চন
কষ্ট আমার বুকের ভেতর
নিত্য করে বাস,
চাওয়া-পাওয়ার হিসেব কষে
আমার সর্বনাশ।
উপর দিকে চাইলে আমার
কান্না এসে যায়,
নিচের দিকে চাইলে আবার
স্বস্তি খোঁজে পাই।
উঁচু-নিচু’র চিন্তা শুধু
সময় অপচয়,
বিধির খেলা সারাবেলা
সবার মানতে হয়।
Kazirbazar.com
