পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোল্লারগাঁও ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচির আওতায় ১ হাজার ৩৩ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ৩৩ জনের হাতে ১৫ কেজি হারে প্রায় ১৯.৯৯৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ. মো. মকন মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখা চৌধুরী, ইউপি সদস্য মঈন উদ্দিন, হোজায়ফা চৌধুরী সুজা, মো. মকব্বির খান, মালেকা বেগম, গীতা রাণি দে, ইউনিয়ন পরিষদ সচিব মো. আব্দুল করিম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সালেকুল ইসলাম সুফি, হাজি আব্দুল কাদির, আজাদ মিয়া, হাজি আজিজুর রহমান মঞ্জু, সাবেক মেম্বার আব্দুল আজিজ। বিজ্ঞপ্তি







