কবির কাঞ্চন
ঈদের খুশি বয়ে আনুক
সবার মুখে হাসি
কষ্ট ক্ষয়ে সবাই জানুক
ভালোবাসাবাসি।
হিংসা যত দূর হয়ে যাক
ঈদের আগমনে
বুকের সাথে বুক মিলে থাক
মনের জাগরণে।
আঁধার মনে আলো জ্বলুক
সব ভেদাভেদ ভুলে
ধরার বুকে সোনা ফলুক
প্রণয় দুয়ার খুলে।
Kazirbazar.com
