২২নং ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

25
২২নং ওয়ার্ড উপশহর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

২২নং ওয়ার্ড উপশহর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৪ মে) ই-ব্লকে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা শামীম ইকবালের সভাপতিত্বে ও ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাহিদ খানের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ হাম আ’লীগ ইউকের সভাপতি রাশিদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সম্পাদক ফেরদৌস খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আ’লীগ নেতা সারওয়ার আহমদ চৌধুরী, মুফতি মতিউর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন, ২২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী, রুহুল আলম চৌধুরী উজ্জল, মহানগর ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম রাসেল, বিজিত দাস, ইব্রাহিম জাহেদ, আব্দুল বাতেন, সাগর আহমদ, হাফিজ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, কিবরিয়া আহমদ, হুমায়ূন কবির, অপু আহমদ, মিনহাজ আহমদ, সাগর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি