বন্ধু

25

মিজানুর রহমান মিজান

সুখ আর আনন্দ পেতে বন্ধু প্রয়োজন
পরিক্ষায় উত্তীর্ণকে কর নির্বাচন।
বন্ধু ছাড়া এত সাধের জীবন অচল
দৃষ্টিভঙ্গির সমতায় বন্ধুত্ব গড়ে তোল
নয়তো যাবে রসাতল জীবন অকারণ।
অবহেলা, স্বার্থান্ধ, অহংকার বিহীন
এ মানুষই বন্ধুত্বে অটল থাকে চিরদিন
পরোপকার করে হয় যে অমলিন।
আপদে বিপদে সঠিক বন্ধুর পরিচয়
বিশ্বাসে যে জনার না থাকে সংশয়
প্রকৃত বন্ধু হয় সে যে কান্ডারী সুজন।