গোলাপগঞ্জে বিষাক্ত মিষ্টি দিয়ে দিনমজুরকে হত্যা ॥ আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

34
গোলাপগঞ্জে বিষাক্ত মিষ্টি খাইয়ে দিনমজুর রুহেলকে হত্যার প্রতিবাদে মানববন্ধন।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে বিষাক্ত মিষ্টি খাইয়ে দিনমজুর রুহেল হত্যার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার লক্ষ্মীপাশা বাজারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘাসিবর্ণি এলাকাবাসী কর্তৃক আয়োজিত রবিবার সকালে আয়োজিত মানববন্ধনের পর অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি ইসরাইল আলী। বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সেলিম আহমদ, মোস্তাক আহমদ, নাজিম আহমদ, হাফিজ নুরুল ইসলাম, দুলাল আহমদ চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী, ওয়াকিল আহমদ (উকিল), বেলাল আহমদ, আব্দুর রহীম চৌধুরী রিপন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য আজমল হোসেন আজম, নূও উদ্দিন, আরমঙ্গীর হোসেন, সুমন আহমদ, রেহান উদ্দিন, মুজিব, আব্দুল মান্নান, জাকির হোসেন, চেরাগ আলী, আব্দুল মতিন, ফাহাদ আহমদ, শাহ্ আলম, আব্দুল কালাম, রফিক মিয়া, বিলাল আহমদ, নিহত রুবের আহমদের বড় ভাই সুহেল আহমদ ও সাদ্দাম হোসেন। প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৩ মার্চ মাটি কাজে নিয়োজিত শ্রমিক লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘাসিবর্ণি গ্রামের বাসিন্দা দরিদ্র পরিবারের সন্তান রুহেল আহমদকে মিষ্টির সাথে বিষ মিষ্টিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনার পর আদালতে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। কিন্ত এখনো কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে রুহেল আহমদ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য জোর দাবি জানান।