সিলেট চেম্বার সভাপতির সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

34
সিলেট চেম্বার সভাপতির সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ।

গত ৩১ মার্চ রবিবার চেম্বার বোর্ড রুমে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ এল. কৃষ্ণমূর্তি সিলেট চেম্বার এর সভাপতি খন্দকার সিপার আহমদ এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন চালু হওয়ার পর থেকে এখান থেকে সিলেটের যাত্রীদের ইন্ডিয়ান ভিসা প্রসেস করা হচ্ছে। তিনি বাংলাদেশ ও ভারতের চমৎকার বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উভয় দেশের বিনিয়োগকারীগণ পর্যটন খাতে যৌথভাবে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন স্থাপিত হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সহকারী হাই কমিশনার মিঃ এল. কৃষ্ণমূর্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমান আমদানী-রপ্তানী বাণিজ্য হয়ে থাকে। যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সহকারী হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার ও ভারতীয় সহকারী হাই কমিশনের এটাচি মিঃ সঞ্জীব কুমার। বিজ্ঞপ্তি