জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, ২০ মার্চ বুধবার জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই রাজিব রহমান, সংগীয় এসআই লুৎফুর রহমান, এএসআই শাহ জামাল, এএসাই মোশাহিদ মিয়া সহ পুলিশ দল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া পন্ডিতা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে আবির মিয়া, চিলাউড়া পন্ডিতা গ্রামের মৃত গোলাপ আলীর ছেলে হারুন মিয়া, আশিঘর গ্রামের শরীয়ত উল্লার ছেলে শাহ আলম ও অরছত আলীর ছেলে মনর আলী। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।







