সাগর আহমেদ
আমার বড় ইচ্ছে করে
ডানা মেলে উড়তে
পাখির মতো উড়ে উড়ে
তারার দেশে ঘুড়তে
চাঁদের দেশে মেঘের বেশে
ঘুড়বো আমি রোজ
রঙিন পাখার নীলপরীদের
রাখবো আমি খোঁজ।
তারার দেশে ঘুরে ঘুরে
আঁকবো চাঁদের ছবি
পূব আকাশে পাখির ডাকে
উঠবে হেসে রবি।
Kazirbazar.com
