তা।রে।ক। লি।ম।ন
তোমায় পেয়ে হাতের মুঠোয়
চাঁদ পেয়েছি আমি
মনের ঘরে জ্যোৎস্না হয়ে
আলো দিলে তুমি।
অন্ধকারে আলো হয়ে
পথ দেখালে আমায়
তাইতো আমি ভালোবেসে
কাছে নিলাম তোমায়।
স্বপ্ন আমার সত্যি হলো
তোমায় কাছে পেয়ে
সুখ সাগরে ভাসবো আমি
তোমায় সাথে নিয়ে।
Kazirbazar.com
