
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ ফেব্র“য়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়ে এক লাল পতাকা র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ সভাপতি প্রভাষক আবুল ফজল, মহানগর শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, এনডিএফ নেতা মামুন আহমদ খান, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সাদিক মিয়া, জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি অমিত রায়, সিলেট জেলার যুগ্ম আহবায়ক নাজমুল হোসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয় সংঘ সিলেট পূর্বাঞ্চল শাখার অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমন ও এম.এ সালাম প্রমুখ। বিজ্ঞপ্তি






