ফাতেমাতুয যাহরা স্মৃতি
বাংলা আমার মায়ের ভাষা
তাইতো বেশি দাবী
ভাষার মাঝে তাই খুঁজে পাই
সকল সুখের চাবি।
বাংলা আমার হাসি-উল্লাস
লুকানো তাতে সুখ
যতই বলি স্বাদ মেটে না
গর্ভে ভরে যায় বুক।
বাংলা আমার সবার সেরা
সবচেয়ে অমূল্য
কোন ভাষার সাথে বাংলার
হবে নাকো তুল্য।



