গোলাপগঞ্জে ২ জুয়াড়ী আটক

97
প্রতিকী ছবি।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে দুই জুয়াড়ীকে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ী ইউপির হিলালপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে খুকন মিয়া (৪২) ও লক্ষ্মীপাশা ইউপির জাঙ্গালাটা গ্রামের আব্দুস সত্তারের ছেলে ফারুক আহমদ (৩০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই খান জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফুলবাড়ী ডামপাল খেলার মাঠ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় জুয়া খেলে আসছিল। পরে এসআই খান জালাল জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীল সাথে আলাপ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।