স্পোর্টস ডেস্ক :
গত আসরে নবাগত দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে যাত্রা শুরু করেছিল সিলেট সিক্সার্স। আর বিপিএলও শুরু হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরুতেই নিজ মাঠে খেলার সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক জয়ে প্রতিপক্ষদের চমকে দিয়েছিল সিলেট। এবার ঢাকা পর্বে ৩ ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে তারা। আজ নিজ মাঠে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তারা নতুন করে ভালো শুরুর আশায়। আর দারুণ দল গড়েও তেমন সুবিধা করতে না পারা কুমিল্লাও চায় জিততে। ম্যাচটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অপরদিকে, ঢাকা পর্বে সবচেয়ে বাজে পরিস্থিতি ছিল খুলনা টাইটান্সের। চার ম্যাচেই হারা খুলনা এবার ভাগ্য বদলের আশায় নামবে রাজশাহী কিংসের বিরুদ্ধে। এ ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা যোগ দেয়াতে কুমিল্লার শক্তিমত্তা আরও বেড়েছে। তবে দলের অপরিহার্য কয়েকজন ক্রিকেটারের ব্যর্থতা ভোগাচ্ছে তাদের। আইকন তামিম ইকবাল, অধিনায়ক হওয়া ইমরুল কায়েসরা ফর্মে নেই। মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও এনামুল হক বিজয় কিছুটা ফর্মে থাকলেও তাদের ধারাবাহিকতা নেই। তবে শহীদ আফ্রিদি, শোয়েব মালিকরা ভাল করছেন। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইসকেও পাবেনা তারা। গত ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে টানা লাগার পর এ বিধ্বংসী ক্যারিবীয় ওপেনার খেলতে পারবেন না। আর স্টিভেন স্মিথের তো বিপিএল শেষই হয়ে গেছে। তবে থিসারা আগের ম্যাচে প্রথম খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন বিস্ফোরক ব্যাটিংয়ে। এরপরও জিততে না পারা দলটি এবার প্রতিপক্ষকে হারাতে মরিয়া। কিন্তু তাদের লড়তে হবে স্বাগতিক সিলেটের বিপক্ষে। এবার অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শুরুটা ভালই হয়েছিল সিলেটের। এক ম্যাচ হেরে পরের ম্যাচেই জয় তুলে নিয়েছিল। কিন্তু সর্বশেষ ম্যাচে দূরন্ত ঢাকা ডায়নামাইটসের সঙ্গে শক্তিতে পেরে ওঠেনি তারা। সেই পরাজয়ের কারণে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে ৬ নম্বরে অবস্থান সিলেটের।
আশা শুধু এবার নিজেদের মাঠে খেলা। সিলেটের দলটিকে অবশ্যই স্থানীয় দর্শকরা অনেক বেশিই উৎসাহ জোগাবেন এবং সমর্থন দেবেন। আর এতেই ক্রিকেটাররা বাড়তি অনুপ্রেরণা পাবেন। তবে দলের অন্যতম ব্যাটিং শক্তি ওপেনার লিটন কুমার দাস এখন পর্যন্ত ৩ ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তার সঙ্গে সঙ্গে নাসির হোসেন, সাব্বির রহমানরা পুরোপুরি ব্যর্থ হওয়াতেই সিলেট দারুণ কিছু করতে পারেনি। অথচ ব্যাটে-বলে দারুণ কিছু খেলোয়াড় দলে টেনে এবার বিপিএলের সবচেয়ে ব্যালান্সড দল হিসেবে সিলেটকেই মনে করা হয়েছিল। কারণ এই দলটিতে আছেন দুই দুর্দান্ত লেগস্পিনার- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ইমরান তাহির এবং নেপালের বিস্ময়র তরুণ সন্দ্বীপ লামিচানে। এদের সঙ্গে লেগস্পিন অলরাউন্ডার অলক কাপালিও আছেন। ক্যারিবীয় অলরাউন্ডার নিকোলাস পুরান, বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ দারুণ ফর্মে আছেন। এখন আন্দ্রে ফ্লেচার, লিটন, সাব্বির, নাসিরদের জ্বলে ওঠার অপেক্ষা। নিজেদের মাঠ পেয়ে তাই ফুঁসে উঠবে সিলেট এমনটাই প্রত্যাশা সবার। দুই দলের এক ঝাঁক তারকার লড়াইয়ে আজ সন্ধ্যায় এ ম্যাচটি থেকেই সিলেট পর্বে বিপিএল জমজমাট হয়ে উঠবে এটাও আশা সবার। ঢাকা পর্বের প্রথমদিকে উইকেটের সমস্যায় রান হয়নি, দর্শকদের খরা দেখা গেছে। সেটা কাটিয়ে উঠতে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটারদের সময় লেগেছে। শেষ দুইদিন ঢাকা পর্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে দারুণ জমে উঠেছিল। তবে সবাই সিলেট পর্বের অপেক্ষায় ছিলেন। আরও ভাল টি২০ উইকেটের জন্য। তাই এ ম্যাচকে ঘিরে সকলের আগ্রহ থাকবে কেন্দ্রীভূত।
দিনের প্রথম ম্যাচ উজ্জীবিত রাজশাহীর সঙ্গে খুলনার। চলতি আসরে কাগজে-কলমের হিসেবে দুর্বলতর দল গড়েছে খুলনা, সেটার ছাপ পরিষ্কার হয়ে উঠেছে তাদের মাঠের ক্রিকেটে। টানা ৪ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ভাগ্য বদলের আশাতেই নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে সেটা কতখানি সম্ভব হবে নড়বড়ে দল নিয়ে তা সময়ই বলে দেবে। কারণ, প্রতিপক্ষ রাজশাহী বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব দারুণ খেলছে। বিশেষ করে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে তারা অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তাদের মূল শক্তি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া আরাফাত সানি, মোহাম্মদ হাফিজ, ইসুরু উদানারা ফর্মে আছেন। তবে অন্যতম ভরসা সৌম্য সরকার এখন পর্যন্ত বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে।





