মো: আরিফ হোসেন
আযান হলে আম্মু বলে
নামাজ পড়তে যাও
রোজ-হাশরে আজাব থেকে
মুক্তি যদি চাও।
উচ্চ সুরে বলবে সদা
মহান আল্লাহ্ এক
লিখবে তবে ফেরেশতারা
আমলনামায় নেক।
প্রাণটা খুলে করবে দোয়া
তুলে দু’টি হাত,
সবাই যেন দ্বীনের পথে
থাকে দিবারাত।
Kazirbazar.com
