জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

130

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে আবু বক্কর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার পূর্ব বসন্তপুর-কচুরকান্দি গ্রামের আবদুল হাসিমের ছেলে।
জানা গেছে, ২৯ সেপ্টেম্বর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী আবু বক্করকে গ্রেফতার করে ৩০ সেপ্টেম্বর রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।