বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন পরবর্তী নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ১১ মে শুক্রবার সকাল ১১টায় বন্দরবাজার ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত হয়।
নব গঠিত কমিটির সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সভায় সিলেট মহানগর শাখার কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের মাধ্যমে সনাতম সমাজের ভোক্তভোগী অনেকেই তার নিজ ও পূর্ব পুরুষদের ভিটা রক্ষা করতে এগিয়ে এসেছেন। অর্পিত সম্পত্তি বিষয়ে সরকারের সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক হলেও অনেক জায়গায় এখনও সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে হয়রানীর শিকার হচ্ছেন। এটি স্থিতিশীল ও সুন্দর সমাজ বিনির্মানে প্রধান অন্তরায়।
সভায় বক্তব্য রাখেন, মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর পূজা পরিষদের সহ সভাপতি মলয় পুরকায়স্থ, চন্দন সাহা, শ্যামল কান্তি ধর, মহানগর কমিটির সিনিয়র সদস্য রাজনীতিবিদ তপন মিত্র, পান্না লাল রায়, সমির পাল চৌধুরী তপন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাশ, মনোজ কান্তি দত্ত মুন্না, কোষাধ্যক্ষ মদন মোহন কর্মকার, সাংগঠনিক সম্পাদক নিখিল দে, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুমন বণিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক জিডি রুমু, সহ সাংস্কৃতিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, সহ শিক্ষা ও গবেষনা সম্পাদক আশিশ দে, সহ সংস্কৃতিক সম্পাদক সুদীপ বৈদ, সহ পূজা সম্পাদক সঞ্জিত দত্ত, সিনিয়র সদস্য ভানু জয় দাস, জয়দীপ দাস সুজক, বিজয় কর্মকার প্রমুখ। বিজ্ঞপ্তি





