দোয়ারাবাজারে ট্রাক বোঝাই ১৪০ বস্তা চাল সুরমা নদীতে

29

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
চাল বোঝাই ট্রাক দোয়ারাবাজার-ছাতক সড়কের সুরমা নদীর ভাঙন পারাপারের সময়ে পড়ে গিয়ে ১৪০ বস্তা ৫০ কেজির চাল নদীতে বিলীন হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের সাইডিং পয়েন্টের অটো রাইছ মিলের মালিক ব্যবসায়ী জহির উদ্দিনের ট্রাক বোঝাই ১৪০ বস্তা চাল ছাতকের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উপজেলা সদরের মাস্টারপাড়ার নিকটবর্তী নদী ভাঙন কবলিত স্থানে ট্রাক উল্টে গিয়ে সুরমা নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার সোহাগ মিয়া (২৫) গুরুতর আহত হন এবং ট্রাকে থাকা ১৪০ বস্তা চাল নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয়রা আহত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। অপর দিকে চাল গুলো নদীর পানিতে বিলীন হয়ে গেলে মাত্র ১৫ বস্তা চাল উদ্ধার করা যায়। বুধবার বোলডোজার মেশিন দিয়ে নদী হতে ট্রাকটি উদ্ধার করা হয়। ইতিপূর্বে একইস্থানে পিকআপ উল্টে গিয়ে নদীতে পড়ে দুই জনের হতাহতের ঘটনা ঘটে।