স্টাফ রিপোর্টার :
সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৮মিনিট ৩৬ সেকেন্ড এ ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লুৎফুর রহমান। তিনি বলেন, ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি মিয়ানমার থেকে উৎপত্তি হয়ে সিলেটে আঘাত করে। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকের সাগাইন বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।







