বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির বলেছেন, বাংলাদেশ ব্যাংক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা কাজ করে, সমাজে তাদের অবস্থান অনেক শীর্ষে। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণœ রাখার মাধ্যমে দেশের উন্নয়নে অসামান্য রাখতে ব্যাংকের প্রত্যেককে পরিবারের সদস্য হয়ে কাজ করতে হবে। পাশাপাশি টিম স্প্রিট বাড়িয়ে আন্তরিকতা ও সততার সাথে কাজ করলে দেশের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উদোগে বাংলাদেশ ব্যাংক আন্ত: অফিস বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ২০১৮-এর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির’র সিলেট অফিসে শুভাগমনে ব্যাংকের সর্বস্তরের কর্মকতা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্বাহী পরিচালক মো. শাহ আলম।
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মো. মতিউর রহমান সরকার, বাংলাদেশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুল হাকিম, সিবিএ-ও আঞ্চলিক কমিটির সভাপতি মো. মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো. আলমগীর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল ওয়াদুদ মো. আলমগীর। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি








