বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থ্যতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় শনিবার বাদ মাগরিব স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি বদরুন নূর সায়েক, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, স্বপন আহমদ, জাবেদ আহমদ জীবন, ফুয়াদুর কামালী, ইফতি আহমদ সুমিম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, আশিকুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদ আহমদ, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দিন রাজিব, সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, শাকিল মিয়া, রিয়াজ উদ্দিন ইমরান, হৃদয় আহমদ হাবিব, করিম খান, এস এম তাহফিম, সায়েব খান, শফিকুল হক শামীম, ফয়সল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি






