যথাযোগ্য মর্যাদার সাথে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ১০টায় মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মুক্তিযুদ্ধে শহীদানদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল সহ বঙ্গবীর ওসমানীর অনুরোগী, শুভাকাঙ্খী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট। বিজ্ঞপ্তি







