সানজিদা খান শিমু
এই যে আমার জন্মভূমি
আমার প্রিয় দেশ
সব মানুষের এক-ই ভাষা
দেখতে লাগে বেশ।
পাগল করা দেশ যে আমার
রূপের নেইতো শেষ
মুগ্ধ করা বোনের মাথায়
দুলছে সুন্দর কেশ।
রক্ত দিয়ে কেনা যে ভাই
আমার বাংলাদেশ
জীবন দিয়ে গড়বো মোরা
সোনার বাংলাদেশ।
Kazirbazar.com
