সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠনি চীবর দান।
শুক্রবার নগরীর আখালিয়া নয়াবাজারে সিলেট বৌদ্ধ সমতিরি আয়োজনে সলিটে বৌদ্ধ বহিারে অনুষ্ঠতি হয়। অনুষ্ঠানে বাংলাদশে বৌদ্ধ ভক্ষিু মহাসভার সহ সভাপতি ও রাউজান জ্ঞানানন্দ বহিাররে অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথরে এর সভাপতিত্বে প্রধান অতথিরি বক্তব্য রাখেন, সিলেট সিটি র্কপোরশেনের ময়ের আরিফুল হক চৌধুরী। প্রধান আলোচক হসিেেব বক্তব্য রাখেন বাংলাদশে বাঙালী মূলনিবাসী ইউনয়িন এর আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া এফ. আই.ই.বি। বশিষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূর্যসেন বড়–য়া শঙ্খু ও সিট কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ শাসন বংশ থের। ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ও আবুরখীল কেন্দ্রীয় বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ অরুনানন্দ মহাথরে, বাংলাদশে বৌদ্ধ ভক্ষিু মহাসভার সাংগঠনকি সম্পাদক ও আবুরখীল অজান্তা বহিার এর অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাথের, সিলেট বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, উওর জয়নগর বোধিদ্রুম বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ মত্তোনন্দ ভিক্ষু । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমতিরি সভাপতি বাবু অরুন বিকাশ চাকমা, আহবায়করে বক্তব্য রাখেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন কমিটির আহবায়ক বাবু দিলীপ বড়ুয়া, সম্পাদকরে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু উৎফল বড়ুয়া। এছাড়াও সিলেটে কর্মরত সরকারী-বেসরকারী পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন।
চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সামাজিক উন্নায়নে সকল ধর্মের মানুষের একে অপরের প্রতি ভ্রাতিত্ববোধ এবং আন্তরিক হতে হবে। কারণ সব ধর্মই হানাহানি পরিত্যাগ করে শান্তির কথা বলে। তাই একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জানতে হবে, বুঝতে হবে। তহলেই সমাজে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা হবে। বিজ্ঞপ্তি






