সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন- আওয়ামী দুঃশাসনে দেশ জাতি আজ চরমভাবে
অতিষ্ঠ। গণতন্ত্র বিধ্বংসী আওয়ামী অবৈধ বাকশালী সরকারের হাত থেকে জাতিকে মুক্তির অগ্রণী দায়িত্ব পালন করছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান। তৃণমূলের শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিএনপিই গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করতে পারে। তাই প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে অপূর্ণাঙ্গ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে পূর্ণাঙ্গ করতে হবে। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে।
তিনি রবিবার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে পৃথকভাবে ওয়ার্ড প্রতিনিধি সভার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে দাউদপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা: নেওয়াজ আহমদ চৌধুরী।
দক্ষিণ সুরমার দাউদপুরস্থ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর বাসভবনের হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উপজেলা, দাউদপুর ইউনিয়ন ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলীল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফ বাহার, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ওলীউর রহমান ওলী, বিএনপি নেতা ফখরুল আলম, আতাউর রহমান আতা, ওজিউর রহমান মিন্টু, বদরুল ইসলাম বদই, মুহিব আলী, দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: গিয়াস মিয়া, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন টুনু ও সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম কাশেম, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মছব্বির ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মসউদ, ৩নং ওয়ার্ড সভাপতি আলকাছ মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান সাচ্চু, সাধারণ সম্পাদক ফজলুল করিম পংকী ও সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব এখলাছ মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালিক মাস্টার, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি মো: জমির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক সাইফুল রহমান ও সাংগঠনিক সম্পাদক খলকুজ্জামান, ৮নং ওয়ার্ড সভাপতি সাইস্তা হোসাইন, সাধারন সম্পাদক আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক শফি আহমদ লিটন, ৯নং ওয়ার্ড সভাপতি ইলিয়াছ আলী, সাধারন সম্পাদক মো: হিরা মিয়া ও সাংগঠনিক সম্পাদক গিয়াস মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি







