স্টাফ রিপোর্টার :
ওসমানী হাসপাতাল থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার সকালে র্যাব-৯, সিপিসি-১ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- হবিগঞ্জ জেলার লাখাই থানার বুল্লা বাজারের দুলাল আহমদের পুত্র মো. সবুজ (১৮) ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বলংজার বাজার গড়দিঘি গ্রামের মৃত জহুরুল জোয়ার্দারের পুত্র ইমন (২৫)। ইমন বর্তমানে নগরীর কোতোয়ালী থানার উত্তর বাগবাড়িস্থ শাহজাহান মিয়ার গ্যারেজের বাসিন্দা।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ওসমানী হাসপাতালে নতুন চালু হওয়া ইমার্জেন্সি বিভাগের সামনে ছিনতাই করার সময় হাতেনাতে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।






