ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র সিলেটের কন্যা ও ঢাকা সংরক্ষিত নারী আসনের ( ৩১, ৩২
ও ৩৪) ওয়ার্ডের কাউন্সিলর বেগম আলেয়া সরোয়ার ডেইজী সিলেট আসলে তাকে স্বাগত জানান সিলেট মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। শুক্রবার দক্ষিণ সুরামা হুমায়ুন রশিদ চত্তরে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলা। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজী হোসনা রায়হান, ২৫নম্বর ওয়ার্ডের সভাপতি নাজমা বেগম, ৭নম্বর ওয়ার্ডের সভাপতি আফিয়া বেগম হেপী, মহানগর যুব মহিলা লীগের সহ-সভাপতি ফারহানা খানম, ২১নম্বর ওয়ার্ডের সভাপতি রাশেদা আক্তার মনি, ২৫নম্বর ওয়ার্ডের সদস্য মনি আক্তার ২৬নম্বর হালিমা বেগম, ২৬নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শারমিন আক্তার, ২৫নম্বর ওয়ার্ডের সদস্য শিল্পী রানী তালুকদার, লিজা প্রমুখ। প্যানেল মেয়র বেগম আলেয়া সরোয়ার ডেইজী হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ..) মাজার জিয়ারত করেন। বিজ্ঞপ্তি




