জাতীয় ভাবে পদকপ্রাপ্ত সংগঠন ধ্র“বতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার আয়োজনে ১৫ সেপ্টেম্বর
শুক্রবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় দ্বি বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ধ্র“বতারার কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি মো: সাদিকুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মাহফুজ আহমদ, গিতা পাঠক করেন বিপ্র দাস বিশু বিক্রম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন ধ্র“বতারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাতীয় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত যুব সংগঠক অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি এর সাবেক পরিচালক এ টি এম সোয়েব,ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজির উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, জাতীয় শ্রেষ্ঠ আত্বকর্মী পদকপ্রাপ্ত নারী সংগঠক রুনা বেগম।
সম্মেলনে বক্তব্য রাখেন ধ্র“বতারা সিলেট বিভাগীয় নবগঠিত কমিটির সহ সভাপতি কবিরুল ইসলাম কবির, ছাত্রনেতা আব্দুস সামাদ, সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রহমান লিমন, সমাজ কল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলার আহবায়ক মাহমুদ এইচ খান, হবিগঞ্জ জেলার সদস্য আসমা জান্নাত মনি,সুনামগঞ্জ জেলার আহবায়ক সনজিব চক্রবর্তী। বিজ্ঞপ্তি





