রুনা লায়লা
হতাম যদি প্রজাপতি
ঘুরতাম ফুলে ফুলে ;
তুমি-আমি উড়ে যেতাম
মনে স্বপ্ন দুলে।
রঙিন পাখায় বসে খোকা
দূর আকাশে যেতে
চাঁদের বুড়ি তোমায় দিত
দুধ-কলা -ভাত খেতে।
মিষ্টি হাসি দেখে তোমার
মনে পুলক জাগে
পাখির আগে জাগতে তুমি
আমার সুন্দর বাগে।
Kazirbazar.com
