হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবলে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে একদল দুর্বৃত্ত। রবিবার বেলা প্রায় ১২টার দিকে উপজেলা চলিতাতলা সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৩৫) উপজেলা পুটিজুরী ইউনিয়নের ম-লকাপন গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, বেলা ১২টার দিকে আব্দুল হামিদ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সামন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই হামিদ মারা যায়।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে।









