ওসমানীনগরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতরা হলো-উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও একই গ্রামের কাছা মিয়ার পুত্র টুনু মিয়া। জানা গেছে, উপজেলার উমরপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের বাসিন্ধা ও গোয়ালাবাজার এলাকার ব্যবসায়ী গফফার শিকদারের ব্যবহৃত মোটর সাইকেল ফ্যাশন প্লাস (১৩-২১৩৬) ২৭ জুলাই তার নিজ বাড়ি থেকে চুরি হয়। পরবর্তীতে মোটর সাইকেলের সন্ধানে অভিযান চালিয়ে থানা পুলিশ অভিযান শুক্রবার রাতে জাহাঙ্গীর ও টুনুকে আটক করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে আটক দুইজনের মামলা দায়েরর প্রস্তুতি চলছে। (খবর সংবাদদাতার)





