ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি হোটেল রেস্তোরাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবানন্দ সিনহা উপজেলার গোবিন্দগঞ্জের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জানা গেছে, রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবানন্দ সিনহা।
অভিযানকালে, জিলাপি, নিমকি ও খাজা তৈরীতে অ্যামোনিয়া ব্যবহার করায় অপরাধের শাস্তিস্বরূপ তিনি গোবিন্দগঞ্জের সোনার বাংলা এন্ড লন্ডন রেস্তোরাকে ১০হাজার টাকা, নিউ বুরাইয়া হোটেলকে ৫হাজার টাকা ও মুনসুর শাহ মিষ্টান্ন ভাÐারকে ৫হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা প্রদানসহ সতর্কও করা হয়।







