চাকুসহ দুই যুবক গ্রেফতার

11

স্টাফ রিপোর্টার

নগরীর কাষ্টঘর থেকে ছিনতাইয়ের অভিযোগে ধারালো চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ঐ দুই যুবককে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এএসআই ইলিয়াস বলেন, কাষ্টঘর এলাকা থেকে ধারালো চাকুসহ দুই যুবককে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আমরা থানায় নিয়ে যাচ্ছি।