বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

15

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমের সভাপতিত্বে এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো.ফরিদ উদ্দিন আহমদ ভ‚ঁইয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বিএনপির নেতা সাইফুল ইসলাম সেফুল, মেম্বার, খলকু মিয়া, ফয়জুল হক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ সময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক কর্মকালীন বিভিন্ন সৃতিচারণ উল্লেখ করে বলেন, স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। জনপ্রতিনিধিগণ আমাকে যতেষ্ট সহযোগীতা করেছে।