কাজির বাজার ডেস্ক
চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে আহŸান জানিয়েছে এটাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করছে। শিগগির বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে এ বিষয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসকে জানানো হবে।
সোমবার রাতে মার্কিন দূতাবাস থেকে সংলাপের চিঠি পেয়েছে বিএনপি। রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
যুক্তরাষ্ট্রের এই সংলাপের আহŸান নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো ধরনের সংলাপে বিএনপি অংশ নেবে না এমন অবস্থান থেকে দলটির কিছুটা সরে আসার আভাস মিলছে। বিএনপি এখন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপ করতে আগ্রহী। তবে সংলাপের আগে দলীয় নেতাদের মুক্তির বিষয় নিয়েও নেতারা চিন্তা-ভাবনা করছেন। কারণ নেতাদের মুক্তি ছাড়া কার সঙ্গে সংলাপ হবে সেটাই বড় প্রশ্ন।
পাশাপাশি নির্বাচনের তফসিল যদি পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সংলাপ নিয়ে সরকারের একটা ইতিবাচক মনোভাবের প্রতিফলন থাকতে পারে এমন ধারণা রয়েছে বিএনপিতে। আর সংলাপে বসলে বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের ব্যাপারটিই এজেন্ডা হিসেবে রাখতে চায়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরবে তারা। সার্বিক পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করছে বিএনপি। কেননা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠিকে রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস হিসেবেও দেখা হচ্ছে। এই লুর দেওয়া এক চিঠির কয়েকদিন পরই পাকিস্তানের ইমরান খান সরকারের করুণ পরিণতি হয়।
তিনি বলেন, ওরা চেষ্টা করছে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে। মনে হচ্ছে এটা তাদের এই মুহ‚র্তের উদ্দেশ্য।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসও এমন শর্তহীন সংলাপের আহŸান জানিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেছিলেন, ‘আমাদের কথা আছে, আগে সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর সংলাপ। মহাসচিব যে মন্তব্য করেছিলেন আমারও সেই একই কথা। আমি এ নিয়ে এ মুহ‚র্তে কোনো মন্তব্য করবো না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহŸান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরইমধ্যে এ তিন দলের নেতাদের কাছে চিঠি পৌঁছে দিয়েছে মার্কিন দূতাবাস। তবে চিঠি পাওয়ার বিষয়টি বিএনপি ও জাতীয় পার্টি নিশ্চিত করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।






